শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মেডিকেল সেন্টার উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: “জীবন প্রতিযোগীতার নয়, জীবন সহযোগিতার” এই  স্লোগান ধারন করে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন দেশব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকালে শুশীলগাতী গ্রামের শেখ বাড়িতে প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় এম.এম. মেডিকেল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের সদস্য ওলিউল্লাহ ওলির সঞ্চালনায় ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ ইমরানুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দীনেশ কুমার চৌধুরী (নেপাল)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ডা. সাইফুল ইসলাম, ডা. রবিউল ইসলাম, আমিনুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন সংগঠন সেচ্ছাসেবীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com