রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় রপ্তানি শিল্প চিংড়িতে অপদ্রব্য পুষ, ভ্রাম্যমান আদালতে জরিমানা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থেকে পুষকৃত গলদা চিংড়ি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতকালে ভ্রাম্যমান আদালতে তা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে এসব চিংড়ি মাছ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। পরে তা জনসম্মূখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পেরে পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অপদ্রব্য পুশকৃত প্রায় ৪০ কেজি চিংড়ি মাছ সহ ১ জনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং জব্দকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

এসব মাছ বিনষ্ট কালে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা থানা পুলিশের সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উল্লেখ্য যে, কয়েক দিনের অভিযানে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে জরিমানা ও মাছ বিনষ্ট করার পরেও কোন ভাবে ঠেকানো যাচ্ছে না অস্বাধু ব্যবসায়ীদের। দেশের রপ্তানি শিল্পকে ধ্বংশ করতে অস্বাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়াতে সাবু, ভাতের মাড়, জেলু সহ বিভিন্ন ক্ষতিকর দ্রব্য পুষ করে আসছে। দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্পকে ধরে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com