রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটায় সাইকেল, হুইল চেয়ার, বিনোদন সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: দেবহাটায় গরীব, মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিল্পকলা একাডেমির বিনোদন সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান। এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সখিপুর ফাজিল মাদ্রসা অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের ৫টি হুইল চেয়ার, গরীব, মেধাবী শিক্ষার্থীদের ৬টি বাইসাইকেল ও শিল্পকলা একাডেমির বিনোদনের ঢোল, তবলা, হারমনি, বই সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com