mir khairul alam
- ২৮ ডিসেম্বর, ২০২৪ / ৪ Time View
স্টাফ রিপোর্টার: “মাদক কে না বলুন সাহিত্য চর্চায় এগিয়ে চলুন” এই স্লোগান কে সামনে রেখে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার এর সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, এসময়ে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, ম. জামান, জেলা সাহিত্য পরিষদের সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মুশফিকুর রহমান মিল্টন ও সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, খান বাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য হাসিনা খাতুন (সন্ধ্যা), কুলিয়া ইউপি সদস্যা ফতেমা খাতুন, কবি জিএম ডা: আইয়ূব হোসেন, সাংবাদিক রশীদুল আলম রশীদ, মডার্ণ প্রি-ক্যাডেট স্কুল (ক্যাাপ্টেন) এর প্রিন্সিপাল জামসেদ আলী, নাগরিক কমিটির মিলন হোসেন সহ উপজেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় সাহিত্য অনুরাগী সুশীল সমাজের ব্যক্তিবর্গ।