রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
দেবহাটা প্রতিবেদক: দেবহাটায় স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়েনে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার, কৃষি, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিভাগ, শিক্ষক, মেইন কেয়ার, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা অংশ নেন। দিনব্যাপী এ অ্যাপভোকেসিতে ৪০ জন সদস্য অংশ নেন। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।