সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার ইউএনও-ওসি’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মতবিনিময় বিনিময়

নিজস্ব প্রতিনিধি: দেবহাটার উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ এর সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজের নের্তৃত্বে প্রথমে অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ ও পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জমানের সাথে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসমসয় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সাতক্ষীরা সরকারি কলেজের নাজমুল হোসেন রনি, আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নাহিদ হোসেন, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মেধাবী ছাত্র মুজাহিদ বিন ফিরোজ, মো. আব্দুল্লাহ, এইচএসসি ২য় বর্ষের তাসনুভা আফরিন মিলি, সাহারিয়ার, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র ইমরান নাজিম সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনি বলেন, পুলিশকে এতোদিন বিভিন্ন দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ এখন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পেয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও নবাগত পুলিশ পরিদর্শক নূর মোহাম্মাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন সংস্কারের কাজ শুরু করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com