শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটার চালতেতলায় বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চালতেতলা এলাকায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার চালতেতলা গ্রামের মজি গাজীর ছেলে সাহেব গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী সাহেব গাজী জানান, মঙ্গলবার সকালে আমার বাড়িতে কালু ডাকাত, কালু ডাকাতের ছেলে সহ একটি দল অস্ত্র নিয়ে প্রবেশ করে। বাড়ির লোকজন কোনকিছু বোঝার আগে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় তারা অস্ত্র ধরে বাড়িতে থাকা মুল্যবান জিনিসপত্র লুট করতে থাকে। বাড়িতে থাকা ৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ টাকা লুট করে। সেই সাথে বাড়িতে থাকা নারীদের লাঞ্চিত করে। পরে তারা বাড়িতে থাকা ফ্রিজ, টিভি, শোকেজ, আলমারি, খাট সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। এতে আমি কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মূখিন হয়েছি। বর্তমান পরিবারের সদস্যদের নিয়ে খুবই আতংঙ্কে আছি। এবিষয়ে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com