বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটার নবাগত ইউএনও’র শহীদ আসিফ হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের সাক্ষাৎ

দেবহাটা প্রতিনিধি: জুলাই আন্দোলনে সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন ও পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা। সোমবার বিকালে উপজেলার আস্কারপুর এলাকায় শহীদ আসিফ হাসানের বাসভবনে যান নবাগত উপজেলা নির্বাহী অফিসার। পরে শহীদ আসিফের কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইসরাইল আশেক মাকফুর, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক তরফদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হাবিবুল্লাহ বাশার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com