সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার নবাগত ওসি’র সাথে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানায় যোগদানকৃত নতুন ওসি নুর মোহাম্মদ’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছে উপজেলা জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা। বুধবার রাতে অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় সৌজন্যে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম এমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন, দেবহাটা উত্তর শিবির শাখার সভাপতি রোকনুজ্জামান, জামায়াতের দেবহাটা উপজেলা মিডিয়া বিভাগের সদস্য মুজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় নবাগত ওসি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্নার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন। সেই সাথে দেবহাটাকে অপরাধ মুক্ত রাখতে নেতাকর্মীদের সহযোগীতা কামনা করেন। পুলিশের কর্মকান্ড আরো জনবান্ধব করতে বিভিন্ন পরমর্শ প্রদানের আহবান জানান।
উল্লেখ্য যে, নবাগত ওসি নুর মোহাম্মাদ ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিভিন্ন সময় পুলিশ বাহিনীতে সুনামের সাথে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক পদোন্নতি লাভ করে দেবহাটা থানায় পুলিশ পরিদর্শক পদে যোগদান করেন। ইতিপূর্বে সাতক্ষীরা সদর থানায় দায়িত্ব পালন করেন তিন। বাংলাদেশ পুলিশে যোগদানের পূর্বে তিনি একটি কলেজের প্রভাষক পদে চাকুরী করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com