শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার পারুলিয়ায় স্বাস্থ্য সেবা ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পে রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাসরিন নাহার। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে ১৪৬ জন রোগীকে ফ্রী সেবা প্রদান করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী সহ ইউপি সদস্যগন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার সাস এর আরএম মো.মিজানুর রহমান, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো.আলমগীর হোসেন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শেখ জহিরুল ইসলাম, শাখা ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা শামীমা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com