শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার প্রতিটি বাজারে ৭শ টাকা দরে গরুর মাংস বিক্রির নির্দেশ, ইউএনও’র

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও স্বাধীনতা দিবস, গণহত্যা দিবস সহ বিভিন্ন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক আইন শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতিটি বাজারে ৭শত টাকা দরে গরুর মাংস বিক্রি করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হবে। যেহেতু দেবহাটার পশ্ববর্তী কালিগঞ্জ উপজেলা সহ বিভিন্ন স্থানে একই দামে রমজানে গরুর মাংস বিক্রি হচ্ছে। সুতরাং সবকিছু মিল রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে মাংস সহ সকল দোকানে পন্যের মূল্য তালিকা টানিয়ে দেওয়ার নির্দেশ দেন ইউএনও মো. আসাদুজ্জামান। রমজানকে ঘিরে কোন অস্বাধু ব্যবসায়ী বেশি দামে পণ্য বিক্রি বা মজুদ করে সংকট তৈরী করে রাখনে সেবিষয়ে তথ্য দিলে সাথে সাথে অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া আরো সিদ্ধান্ত হয় যে, উপজেলার সর্বত্র অবৈধ ড্রাম ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, রাত ১০টার পর সীমান্ত ও বিভিন্ন এলাকার চায়ের দোকান সহ কেরাম বোর্ডের দোকান বন্ধ থাকবে।  মাদকসেবী, ভবঘুরে, ছিচকে চোর, অসহায় পরিবারে কর্মসংস্থানেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সাবলম্বী গড়ে তোলা হবে।

এদিকে, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপজেলায় কোন লাইটিং বা আলোক সজ্জা করা হবে না। রাত সাড়ে ১০টায় ১ মিনিট ব্লাকআউট করা হবে। পর দিন ২৬ মার্চ সকাল ৮ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পরবর্তী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ণ করা হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার এসআই রাজু আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জামায়াত ইসলামের অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, বীরমুক্তিযোদ্ধা জামসেদ আলম, টাউনশ্রীপুর কোম্পানি সদরের নায়েব সুবেদার আব্দুল লতিফ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com