রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটার সখিপুরে বিএনপির কর্মী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সখিপুর মোড়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সখিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, দেবহাটা সদর ইউপি আব্দুল মতিন বকুল। সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, আব্দুল গফফার সানা, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রুন্টি প্রমুখ। সভাটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহম্মাদ আলী ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com