শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

দেবহাটা প্রতিনিধি: রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সংলগ্ন ইছামতি নদীর তীরে স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণের আবেদন জানিয়ে পত্র প্রেরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান। গত ৬ এপ্রিল তারিখে ০৫. ৪৪. ৮৭২৫. ০০১. ১০. ০২১. ২৪-১৯৮ নম্বর স্মারকে জেলা প্রশাসক বরাবর এ আবেদন জানানো হয়েছে। এই সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীকে অনুলিপি পাঠানো হয়েছে। লিখিত এ পত্রে জানানো হয়েছে, “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। যা বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী ইছামতী নদীর তীরে গড়ে তোলা হয়েছে। প্রতিদিন হাজার-হাজার ভ্রমণপ্রিয় দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যটন কেন্দ্র ভ্রমণ করেন। “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” এ সুন্দরবনের আদলে কৃত্রিমভাবে একটি মিনি সুন্দরবন গড়ে তোলা হয়েছে। যার আয়তন প্রায় ৩৫ একর। এই বনের মধ্যে সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা ও অন্যান্য বনজ গাছের ভিতর দিয়ে ট্রেইলের মাধ্যমে ইছামতি নদীর তীর পর্যন্ত যাওয়া যায়। এছাড়া রয়েছে পাখির অভয়ারণ্য, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। উল্লেখ্য বাংলাদেশের ইছামতি নদী ও ভারতের হাসনাবাদের নদীর মোহনার তীরেই এ পর্যটনকেন্দ্র। বর্তমানে উক্ত ইছামতি নদীর তীর বড় জোয়ারে, বর্ষা মৌসুমে ভারী বর্ষণ এবং বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে প্রাকৃতিক দুর্যোগে নিয়মিত ভাঙন কবলিত হয়ে বাংলাদেশ অংশের স্থলভাগ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং উক্ত ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রের কিছু গাছ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। সম্প্রতি উক্ত বনে পুনরায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যাতে উক্ত সমগ্র ম্যানগ্রোভ বন বিলীন হওয়ার উপক্রম হয়েছে। সাথে সাথে বাংলাদেশের মূল স্থলভাগ সংকুচিত হওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায়, “রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সংলগ্ন ইছামতি নদীর তীরে ১.৩ কি.মি. এলাকায় স্থায়ী বেড়ী বাধ জরুরী ভিত্তিতে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বিষয়টি আমলে নিয়ে গত ১৭ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার বরাবর স্থায়ী টেকসই বেড়ীবাঁধ নির্মানের জন্য পত্র প্রেরণ করেছেন। এদিকে আগামী বর্ষার মৌসুমের আগে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট” সংলগ্ন ইছামতি নদীর তীরে স্থায়ী বেড়ী বাঁধ নির্মাণ শুরু করা না গেলে বড়ধরণের ক্ষতির আশংঙ্কা করছেন স্থানীয়রা। তাই অতিদ্রুত সময়ের মধ্যে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন দেবহাটা উপজেলাবাসী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com