রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ এখন পাখির অভয়াশ্রম

দেবহাটা প্রতিনিধি: “সবাই মিলে করি পণ, বন্ধ করি পাখি নিধন, পাখির অধিকার আছে নিরাপদে থাকার জন্য” এই শ্লোগানকে সামনে নিয়ে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) এ ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

শুরুতে সরকারি খাঁন বাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান দেবহাটার রূপসী ম্যানগ্রোভকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে জানান, আমাদের এই সুন্দর প্রকৃতিকে রক্ষা করতে হলে পাখিদেরকে বাঁচাতে হবে, তাদের জন্য নিরাপদ আশ্রয়াস্থল গড়ে তুলতে হবে। আরো জানান, যারা পাখি নিধন বা হত্যার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে আসুন পাখিদের নিরাপদ আবাস গড়ে তুলি।

উল্লেখ্য যে, দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে প্রায় লক্ষার্ধীক ফলজ ও বনজ বৃক্ষ রয়েছে। সেখানে প্রতিদিন অসংখ্য প্রজাতির পাখি এসে আশ্রয় নেয়। আর এসব পাখিদের নিরাপত্তার জন্য অনুষ্ঠান শেষে বিভিন্ন সাইজের গাছে মাটির ভাঁড় বেধে দেওয়া হয়। যাতে সহজে পাখিরা বাসা তৈরি করে প্রজনন করতে পারে এবং ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে নিরাপদে বসবাস করতে পারে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com