রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দেবহাটা সদর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বর এ পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর দেবহাটা পিএফএ -০৩ এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন) এর সার্বিক দিকনির্দেশনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং দেবহাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন (বকুল)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন  ১,২,৩ মহিলা সংরক্ষিত সদস্য মাধবী রাণী মন্ডল, ৪,৫,৬ মহিলা সংরক্ষিত সদস্য জাহানারা বেগম, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন, দেবহাটা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি  উত্তম কুমার রায়, টাউনশ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাসেম, সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।
দেবহাটা পিএফএ-০৩ এর সকল ফ্যাসিলেটেটর ও আমাদের টিমের নেতৃত্ববৃন্দ সর্বমোট অর্ধশতাধিক জনবল উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর তত্ত্ববোধনে সার্বিক সহযোগিতায় ৫নং দেবহাটা সদর ইউনিয়ন কর্তৃপক্ষ ও আমাদের টিম মানবিক পরিবার বিশেষ ভূমিকা পালন করে। আমাদের টিম মানবিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম (মনি), উপ-পরিচালক দিলিপ দাস (নীল),উপ-পরিচালক এস এম ইমরান হোসেন, কমিউনিটি লিডার রাকেশ মণ্ডল, স্বপন, দীপ্ত রয়, আল- আমিন,মোঃ সাব্বির হোসেন, এনামুল ইসলাম (ইমু) প্রমুখ।
উক্ত কার্যক্রমে ৫নং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা এবং জনসচেতনা সৃষ্টি করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com