শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সাতক্ষীরায় শিবিরের র‌্যালী সমাবেশ

সাতক্ষীরা সংবাদাতা: সাতক্ষীরায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) বিকাল ৪টায় সাতক্ষীরা শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই র্যায়ালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে নিউমার্কেট,খুলনারোড মোড় হয়ে আমতলা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। র‌্যালী থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সাবেক সভাপতি এড. আবু তালৈব, শহর সেক্রেটারী মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে মহানগর সভাপতি শহর শাখার সভাপতি আল মামুন বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখতে হবে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে রমজানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করার জন্য। রমজান মাসে নিজেদের আমলকে আরও সুন্দর করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com