শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ধান খাওয়া নিয়ে বিরোধ : তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

তালা প্রতিনিধি: মাঠে গরুর ধান খাওয়ার প্রতিবাদ করায় তালার হরিহরনগর গ্রামে ইট দিয়ে মাথায় আঘাত করে মোকছেদ মোড়ল (৭০) নামক এক বৃদ্ধ কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিতনি ওই গ্রামের মৃত ওমর আলী শেখ’র ছেলে। বুধবার (২৮ মে) বিকেলে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে হত্যার এঘটনা ঘটে। খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানান, মুড়াগাছা মাঠে মোকছেদ মোড়ল এর ধানের জমি থেকে প্রতিবেশী ছিদ্দিকের গরু এদিন ধান খেয়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় সিদ্দিকের পরিবারের সাথে মোকছেদ মোড়লের ঝগড়া হয়। একপর্যায়ে সিদ্দিকের বাড়ির লোকজনসহ সিয়াম আক্তারুল সহ৪/৫জন মোকসেদ মোড়লের ওপর হামলা করে। হামলাকারীরা লাঠি দিয়ে পিটানো সহ ইট দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মোকছেদ মোড়লের মৃত্যু হয়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়।
এব্যপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার এখনও তদন্ত চলছে। এবিষয়ে কেউ এখনও আটক হয়নি এবং বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com