বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নলতায় এক কিশোরকে জবাই করে হত্যা চেষ্টা

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র আঃ সামাদ (১৭) কে জবাই করে হত্যা করা চেষ্টা করেছে একই গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত শরিফুল ইসলাম অমিত পাড় (১৯)।

ঘটনাটি মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নলতার ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের সামনে ঘটে।

আহত আঃ সামাদকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়,সন্ধ্যায় ইন্দ্রনগর হুসাইনিয়া জামে মসজিদ থেকে ইফতার করে নামায শেষে আঃ সামাদ বাড়ি ফেরার পথে মাদকাসক্ত অমিত রাস্তায় তাকে একা পেয়ে পিছনদিক থেকে জাপটে ধরে মাটিতে ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এলে অমিত পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী মোঃ শহীদ বলেন, রেজাউল পাড়ের পুত্র অমিত পাড় একজন মাদকাসক্ত। এলাকায় তার বিভিন্ন উশৃংখলায় এলাকাবাসী অতিষ্ঠ। তাকে ধরে আইনের আওতায় না নিলে তার উশৃংখলার পরিমান আরো বেড়ে যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. হাফিজুর রহমান জানান, ইফতারের পর নলতার ইন্দ্রনগর গ্রামে এক কিশোরকে জবাই করে হত্যা চেষ্টার বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com