বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নলতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু রায়হান (অফিস ডেক্স):

বাংলাদেশ   জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলতা ইউনিয়নে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত স্বনামধন্য নলতা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুর রহমান পাড়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ওলিউল রহমান, হিন্দুবদ্ধ ঐক্য ফ্রন্টের জেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন কুমার, কিছমতুল্লাবারী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্যব্যবসায়ী আলহাজ্ব আনারুল ইসলাম, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর জাহাঙ্গীর আলম ইসলাম, আলহাজ্ব রেজাউল ইসলাম, আব্দুল কাদের মেম্বার, আব্দুস সবুর খান, আবু তালেব, আব্দুস সবুর গাজী, রেজাউল ইসলাম, হামীদুল ইসলাম, আলহাজ্ব আকবর হোসেন, ইয়াহীয়া খান, আব্দুস সামাদ, বাবলু সরদার, মুকুল, রিপন, এলাই বকস, রমজান, কবির হোসেন, মহিবার রহমান, ছিদ্দিক মোড়লসহ অসংখ্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত এই আলোচনা সভা নেতা-কর্মীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com