শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আবু রায়হান (কালিগঞ্জ সাতক্ষীরা) ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার স্বনামধন্য নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মাহমুদুন্নবী খান ও মোমেনা খানমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের গর্ভানিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি ও অত্র কলেজের গভর্রনিং বডির সদস্য রফিকুল ইসলাম খোকন, নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মোঃ আকবার হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবন ধারা পাঠ, কবিতা আবৃত্তি, একক অভিনয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com