শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নলতা শরীফে খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রঃ) এঁর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে-কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পের ৩য় সপ্তাহ ২১ ডিসেম্বর শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাদ ফজর পাক রওজা শরীফে মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে রোগির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । উক্ত ফ্রি- মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বি এনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হৃদরোগ বিশেষজ্ঞ আলহাজ্জ ডাঃ শহিদুল আলম , খুলনা সিটি মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগীয় প্রধান ডাঃ এম এম আব্দুল ওহাব সহ আরও সেবা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সরকার,ডাঃ বুলবুল কবীর, ডাঃ মোঃ খায়রুল বাশার,ডাঃ মারুফ হাসান ,ডাঃ অভিজিৎ রায়, ডাঃ সুমন কুমার দাস, ডাঃ মোঃ আক্তারুজ্জামান। এছাড়াও ইউরোলোজি বিশেষজ্ঞ যারা সেবা প্রদান করেন তারা হলেন আলহাজ্জ ডাঃ মোঃ ফকরুল ইসলাম, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ মোঃ রাশেদুজ্জামান, ডাঃ মোঃ মামুন শরীফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com