শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

নলতা শরীফ প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি- মীর জাহাঙ্গীর হোসেন,সাধারণ সম্পাদক- প্রভাষক মামুন বিল্লাহ

স্টাফ রিপোর্টার (আবু রায়হান):

নলতা শরীফ প্রেসক্লাবের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মীর জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক লোক সমাজ ও বিজনেস বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মীর জাহাঙ্গীর হোসেন । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সাতনদী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সাতক্ষীরার কথা পত্রিকার সম্পাদক মামুন বিল্লাহ। এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক সাতক্ষীরার কথা পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম বিন আকবার।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর ও সেলিম শারিয়ার, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাওঃ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম পাড়, সাহিত্য বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার সম্পাদক আবুল হুসাইন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আবু রায়হান ও হারুন অর রশিদ। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভা থেকে আবেদনের ভিত্তিতে আরো কয়েক জনকে প্রেসক্লাবের সদস্য পদ প্রদান করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পুরাতন সদস্যদের দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে কমিটির পদ ও সদস্য পদ প্রদান করা হয়।

কমিটি গঠনের পর আংশিক সদস্যরা প্রথমে নলতা শরীফ শাহী জামে মসজিদে আসরের নামাজ ও পরে খানবাহাদুর আহছানউল্লা (রঃ) এর মাজার জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com