বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নারীদের বিকল্প জীবিকার লক্ষ্যে ৪ দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ শুরু

 

সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলের জীবন-ঝুঁকিপূর্ণ বননির্ভরতা কমিয়ে নারীদের বিকল্প জীবিকায় উদ্বুদ্ধ করতে “বিকল্প কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ” আজ শনিবার (২৮-০৭-২০২৫) থেকে শুরু হয়েছে। প্রশিক্ষণটির আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং এটি বাস্তবায়িত হচ্ছে Securing Carbon Project-এর আওতায় এবং গবেষণা সহযোগী হিসাবে রয়েছেন (ULAB) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

আজকের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহন কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন লিডার্স -এর প্রোগ্রাম ম্যানেজার এ.বি.এম. জাকারিয়া। প্রশিক্ষণটির সঞ্চালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে সুন্দরবনের ওপর নির্ভরশীল একদল সাহসী ও সংগ্রামী নারী অংশ নিচ্ছেন, যারা নিজেদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে আগ্রহী। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন রনজিৎ কুমার মণ্ডল, যিনি Protect Loss and Damage Project-এর টিম লিডার হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন।

এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী নারীদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবিকা গড়ে তুলতে পারেন।

লিডার্স আশা করে, এই উদ্যোগ ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com