রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

নারী ও শিশু নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে তালায় মানববন্ধন

তালা প্রতিনিধি: দেশব্যাপী ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে তালায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এবং পরিত্রাণের সহযোগীতায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি কংকনা দাস।
পরিত্রাণ’র কর্মসূচী সমন্বয়কারী মো. রবিউল ইসলাম’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক জুলফিকার রায়হান, বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক পলাশ দাস, সদস্য স্বপ্না দাস ও সাবিহা খাতুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে ২৯৪ নারী ও শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ৯৬ জন নারী ও শিশু ধর্ষন এবং সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছে। বক্তারা বলেন, ধর্ষনকারীরা বিভিন্ন আইনের ফাক ফোকড় ও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যাচ্ছে। ফলে ধর্ষন ও নারী নির্যাতনের মত ঘটনা যেন থামছেই না। বক্তারা বর্তমান সরকারের নিকট ধর্ষনের আইন সংস্কার এবং অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবী জানান।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরআগে, নারী নির্যাতনেরে বিরুদ্ধে এবং দোষীদের শানিস্তর দাবীতে র‌্যালী বের হয়ে তালা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com