বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নিরাপদ ব্লু-কার্বন ব্যবস্থাপনায় উপকূলীয় নারীর সক্রিয় অংশগ্রহণে সচেতনতামূলক সভা

 

সুন্দরবন উপকূলীয় অঞ্চলের টেকসই মৎস্য চাষ ও জলবায়ু অভিযোজনকে কেন্দ্র করে নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরায় ব্লু-কার্বন ব্যবস্থাপনার লক্ষ্যে আজ একটি সচেতনতামূলক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
LEDARS-এর আয়োজনে, Meridian Institute- এর সহায়তায় এবং ULAB-এর গবেষণা সহযোগিতায় “Securing Blue Carbon Ecosystems for Sustainable Fisheries and Climate Change Adaptation for Fishers in Sundarbans” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

প্রতি মাসেই স্থানীয় উপকূলীয় জনগণের সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ব্লু-কার্বন ইকোসিস্টেম সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল এবং টেকসই মৎস্যচাষ। সভায় অংশগ্রহণ করেন এলাকার নির্বাচিত নারী সদস্যরা। আলোচনায় উঠে আসে নারীর ক্ষমতায়ন, বিকল্প জীবিকায়নার সুযোগ, টেকসই কৃষি প্রযুক্তি ও নারীর স্বাস্থ্যবিষয়ক নানা দিক।

সভাটি পরিচালনা করেন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন। তিনি বলেন,

“এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে উপকূলীয় নারীরা যেমন পরিবেশবান্ধব জীবনধারার সাথে পরিচিত হচ্ছেন, তেমনি নিজেদের জীবিকা ও স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছেন।”

স্থানীয় নারীরা তাদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং ব্লু-কার্বন সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে তারা যেমন জীবনের মানোন্নয়নে কাজ করছেন, তেমনি জলবায়ু সহনশীলতাও অর্জন করছেন।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com