বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

নের্তৃত্বের নয় নীতির পরিবর্তন করতে হবে: জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, মহান আল্লাহর বিধান কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ শান্তিপূর্ন ভাবে পরিচালিত হবে। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে মহানবী হযরত মোহাম্মাদ (স.) এঁর আগামন হয়েছিল। আমরা নেতার পরিবর্তন চাই না, আমাদেরকে নীতির পরিবর্তন করতে হবে। ছাত্র জনতার সংগ্রামে বাংলাদেশ নতুন ভাবে স্বপ্ন দেখেছে। এই অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আগামী দিন সুন্দর নেতৃত্বের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সে জন্য আপানাদের সহযোগীতা আমাদের প্রয়োজন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সখিপুর মোড়স্থ ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার। একই সাথে ২০১৩ সালে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত সখিপুরের হোসেন আলীর নামে সখিপুর মোড়কে “শহীদ হোসেন আলী চত্বর” ঘোষণা দেন তিনি।


অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে সেক্রেটারী ও সাবেক ইউপি সদস্য আফসার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, প্রভাষক ওমর ফারুক, জেলা কমিটির সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোওয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন সাবেক সভাপতি মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, সোলাইমান হোসেন, দেবহাটা উত্তর ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, ইউনিয়ন টিম সদস্য আব্দুর রব, কবির হোসেন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ। সন্ধায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার কপোতক্ষ শিল্পী গোষ্ঠি ও দেবহাটার উদ্দীপন শিল্পী গোষ্ঠির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com