শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

পরিবারের অসতর্কতায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তোহার

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে আয়ান তোহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিববার (৮ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই এ ঘটনা ঘটে।

তোহা সুলতানপুর গ্রামের রাজমিস্ত্রি শেখ আতিকুর রহমানের একমাত্র পুত্র।

মৃত শিশুর বড় চাচা খালেক মাসুদ বলেন, তোহা প্রতিদিন সকালে তার দাদার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতেন। আজ যখন তোহার দাদা বাজার থেকে বাড়ি ফেরে তখন সাথে কেউ ছিলো না। এ সময় বাবাকে বলেন আমি একা গিয়েছিলাম বাজারে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠান পুকুরের দিকে গেলে তোহাকে পুকেরে ঘাটের পাশে উল্টা হয়ে ভাসতে দেখি। পরে তোহাকে নিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তোহার দাদা শেখ আজিজুর রহমান বলেন, আমার দাদুভাই প্রায়ই আমার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতো। আজও যদি আমার সাথে যেতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আয়ান তোহার পিতা শেখ আতিকুর রহমান কাজের উদ্দেশ্যে শরীয়তপুর অবস্থানকালে এ ঘটনাটি ঘটেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী এ অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com