শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

পল্টন ট্রাজেটি দিবস উপলক্ষে তালায় জামায়াতের আলোচনা সভা

তালা প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী-জামায়াতের রাজনৈতিক সংঘর্ষকালে লগী-বৈঠার মিছিল থেকে আওয়ামী পন্থী সন্ত্রাসীদের নৃৃশংস তান্ডবে জামায়াত-শিবিরের একাধিক নেতা ও কর্মী নিহত হন। এঘটনার প্রতিবাদে এবং সেসময়ে দায়েরকৃত মামলা পূনরায় সচল করে খুনিদের গ্রেফতার সহ শাস্তির দাবীতে তালায় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
পল্টন ট্রাজেডির দিনটি সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত সারাদেশের ন্যায় তালা উপজেলা শাখার উদ্যোগে, সোমবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে
কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়তের আমীর মাওলানা মফিদুল ইসলাম। মাওলানা রেজাউল করিম এর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন’র সভাপতি গাজী সুজায়েত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সুরা সদস্য ও তালা উপজেলা জামায়াতের সাবেক আমির আলহাজ¦ ডা. শেখ মাহমুদুল হক, তালা উপজেলা সাবেক আমির ডা. আফতাব উদ্দিন, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি জামালুল বান্না, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে নৃশংস ভয়াবহ চিত্র ভিডিও প্রজেক্ট এর মাধ্যমে প্রদর্শিত হয়। পরিশেষে সন্ধায় তালা সোনার বাংলা শিল্পিগোষ্টী ও ঢাকার তুরাগ শিল্পিগোষ্টী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com