মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

পারুলিয়া মটর সাইকেল চালক সমিতির কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া মটর সাইকেল চালক সমিতির ২ বছর মেয়াদি কমিটি গঠন হয়েছে। নব কমিটির সভাপতি ফজলুল হক আমিনী ও আরিজুল ইসলামকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পারুলিয়া –বদরতলা সড়কে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের সম্মতিতে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষনা অনুষ্ঠানে পারুলিয়া ওরিয়েন্ট ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকর সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব প্রমুখ।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সভাপতি জাহিদ হোসেন, রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সহ-কোষাধ্যক্ষ রিপন হোসেন, প্রচার সম্পাদক গোপাল বর, ক্রীড়া সম্পাদক রুহুল কুদ্দুস, কার্যকারী সদস্য কামরুল ইসলাম, এবাদুল ইসলাম ও গোলাম মোস্তফা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com