Thursday , 10 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তালায় সিএসও কমিটি গঠন

প্রতিবেদক
mir khairul alam
October 10, 2024 9:59 pm

তালা প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রিচার্জ ইনেশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের সহযোগীতায় উপজেলা পর্যায়ে সিএসও গঠন উপলক্ষ্যে আলোচনা সভা বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তালা বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ-গ্রন্থাগার কক্ষে অনুষ্ঠিত হয়। সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ।
এসময় তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, চিত্র শিল্পী শেখর চন্দ্র দাশ, অধিকার কর্মী দিলিপ দাশ, এনজিও কর্মী চায়না দাশ, অসিত কুমার, স্বপ্না বিশ^াস, জুয়েল সরকার, শংকর কুমার দাশ, তারেক সরকার, লাইব্রেরীয়ান আফজাল হোসেন ও রিইব এর রেহেনা খাতুন সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে সবার জন্য সমান মর্যাদা ও মানবাধিকার বিষয়ে মতামত তুলে ধরেন এবং নাগরিক সমাজ সংগঠন (সিএসও) প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক বিএম জুলফিকার রায়হানকে আহবায়ক এবং চিত্র শিল্পী চন্দ্র শেখর দাশকে সদস্য সচিব করে তালা উপজেলা সিএসও এর ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জীবনে আর প্রেম আসবে না, লিখে দিতে পারি : পরীমণি

দেবহাটার পারুলিয়া জামায়াতের গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

জমকালো আয়োজনে তারুণ্য যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী

তালায় জামায়াতের গণসংযোগ

ভাঁতশালা সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে আমাদের টিম’র বৃক্ষরোপণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাঁড়ি কাটার দৃশ্য !

সাতক্ষীরায় জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সংবাদে প্রতিবাদের জানিয়েছে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি

আশাশুনিতে স্বাধীনতা দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি