শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ফিলিস্তিনে বর্বর ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে তালায় বিক্ষোভ

তালা প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় অন্যায়, অমানবিক ইসরাইলী বাহিনীর আগ্রাসন ও বর্বর ভাবে একের পর এক নিরিহ মুসলিম নারী এবং শিশু নিধনের প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আলেম উলামা ও সচেতন মুসলিম সমাজের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে তালা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তালা বাজারের তিন তার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসলাম হোসেন, আলমগীর হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলনা তাওহীদুর রহমান, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাষ্টার শেখ ফরিদউদ্দীন আহমেদ, সাংবাদিক আকবর হোসেন, কামরুজামান মিঠু ও শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
বক্তারা আমেরিকার ইন্ধনে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে মুসলমানদের হত্যা ও তাদের আবাসন ধ্বংসের প্রতিবাদ তীব্র ঘৃনা এবং ক্ষোভ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com