শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ফুটবলার রাজিয়ার শিশু সন্তানের ভবিষ্যতের জন্য নগদ এক লক্ষ টাকা প্রদান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় সাতক্ষীরার কালীগঞ্জের কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা ১৩মার্চ রাত ১০টায় একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

রাজিয়ার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ১২নম্বর মৌতলা বুধবার রাত ১০টায় একটি পুত্র সন্তান প্রসব করেন। রাত ৩টায় হঠাৎ রাজিয়া স্ট্রোক করেন। হসপিটালে নেয়ার পথে ভোর ৪টায় তার মৃত্যু হয়। রেখে যান নবজাতক পুত্র সন্তান। শিশু সন্তানটির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তা দেখা দেয়। এ প্রেক্ষিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক ও আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের প্রধান উপদেষ্টা শেখ বশির আহমেদ মামুন নবজাতক শিশুটির ভবিষ্যতের জন্য ১৫ মার্চ সকালে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছেন। একই সাথে ভবিষ্যতে শিশুর লেখাপড়া সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শেখ বশির আহমেদ মামুন প্রদত্ত অর্থ সহায়তা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুরে রাজিয়ার গ্রামে পরিবারের কাছে পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়াবিদ ও সংগঠক ফোরামের আহবায়ক, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান, ফোরামের সদস্য সচিব, সাবেক জাতীয় ফুটবলার ইমাদুল হক খান, সদস্য সাবেক ফিফা সহকারী রেফারি ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com