শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার কর্মপরিষদের সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে মাওলানা আনোয়ারুল ইসলামকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন।
অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।