বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন কুশল পেরারা

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটার কুশল পেরারা। তবে শ্বাসনালীর প্রদাহের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি।

কুশলের পরিবর্তে আগামীকাল শনিবার দলের সঙ্গে যোগ দেবেন নিরোশান ডিকওয়েলা। স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটাররা গত ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছিলেন।

সর্বশেষ ২০২৩ সালের মার্চে লঙ্কানদের হয়ে দলে খেলেছিলেন ডিকওয়েলা। আর সাদা বলের খেলায় সর্বশেষ খেলেছেন ২০২২ সালের জুনে।

সম্প্রতি শ্রীলঙ্কার ঘরোয়া প্রথম শ্রেণির খেলায় দারুণ খেলছেন ডিকওয়েলা। ন্যাশনাল সুপার লিগে কয়েকটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। সর্বশেষ ম্যাচে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। দারুণ ফর্মে থাকার কারণেই ডাক পেয়েছেন জাতীয় দলে।

সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের প্রথম দুই ম্যাচে আম্পায়ারকে নিয়ে বাজে মন্তব্যের জেরে নিষেধাজ্ঞায় পড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। যে কারণে এই দুই ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেবেন চারিথ আশালঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিষিদ্ধ হওয়া হাসারাঙ্গার হাতে যাবে নেতৃত্ব।

আগামী ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে সিলেটে। বাকি দুটি ম্যাচ হবে ৬ ও ৯ মার্চ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com