শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বাজার সংকটে ক্ষতির মুখে চাষি, চাষিদের বিকল্প বাজারের দাবি

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

 সাতক্ষীরা: সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে আম বিক্রির তৃতীয় দিনেও চলছে জমজমাট বেচাকেনা। সকাল থেকেই বাজারে ভিড় করেছেন আমচাষিরা। আগাম জাতের গোবিন্দভোগ ও গোপালভোগ আম নিয়ে এসেছে ভ্যান, যা বাজারের বাইরেও দীর্ঘ লাইন তৈরি করেছে। বাজারজুড়ে চলছে মাপঝোঁক ও বেচাকেনা। তবে যানজটে ভোগান্তি বাড়ছে। চাষিদের তথ্য অনুযায়ী, আমের দাম মণপ্রতি ১৮০০ থেকে ২৪০০ টাকা, যা নির্ধারিত হচ্ছে আকার, রং ও স্বাদের ভিত্তিতে। চাষি মিজানুর রহমান জানান, “ভোরে এসেও জায়গা পাইনি, রাস্তার পাশে বসেই বিক্রি করছি।” একাধিক বাজার না থাকায় আড়তদাররা কম দামে কিনে নিচ্ছেন বলেও অভিযোগ তাদের।পাইকার রেজাউল করিম বলেন, “গোবিন্দভোগের স্বাদ ভালো হলেও পরিবহন ও প্যাকেজিং সমস্যায় দাম বাড়ানো যাচ্ছে না।” সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, “বাজার স্বাভাবিক রয়েছে। হিমসাগর আম বাজারে এলে বেচাকেনা আরও বাড়বে।” চাষিদের দাবি, বিকল্প বাজার ও ভ্রাম্যমাণ পাইকারি হাট চালু হলে ভোগান্তি কমবে, মিলবে ন্যায্য দাম। প্রশাসনের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে মাঠপর্যায়ে অব্যবস্থা ও বাজার সংকটে হতাশ চাষিরা কার্যকর উদ্যোগ চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com