বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

বিনাধান-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও লবণ সহিষ্ণু বিশিষ্ট বোরো ধানের জাত বিনাধান-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার আটুলিয়া এলাকার কৃষক মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনা’র মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিল্পী দাস।

মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল হুদা ও বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসে অর্ধ-শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন।
এ সময় বক্তারা উচ্চফলনশীল ও লবণ সহিষ্ণু বিশিষ্ট বোরো ধানের জাত বিনাধান-১০ চাষের নানা সুবিধা তুলে ধরেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com