বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

‘বিশ্বস্ত কাঁধে অধিনায়কত্ব’, তামিমকে নিয়ে প্রাইম ব্যাংক

স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে খেলবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়ার খবরটি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তামিমের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান!’

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

এবার ডিপিএলে তার নেতৃত্বে দারুণ কিছু দেখার অপেক্ষায় প্রাইম ব্যাংক। বিপিএলে বরিশালে খেলা সৌম্য সরকার, মুশফিকুর রহিমদের মতো তারকা ক্রিকেটারকে এখানেও সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম। তাছাড়া মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপু, নাইম ইসলামের মতো ক্রিকেটাররা আছেন দলে।

তবে প্রাইম ব্যাংক ছেড়ে দিয়েছেন শরিফুল ইসলাম। এই ইনফর্ম পেসারের ঘাটতি পূরণ করতে হাসান মাহমুদকে দলে নিয়েছে তারা। তাছাড়া রুবেল হোসেন, আশিকুজ্জামানরাও আছেন পেস বিভাগে। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

আগামী ১১ মার্চ পর্দা উঠছে ডিপিএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে নামবে প্রাইম ব্যাংক। যেখানে খান সাহেব ‍ওসমান আলী স্টেডিয়ামে তামিমদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com