শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

ভাঙড়ি দোকানে লুকানো ছিল ৯টি চোরাই মোটরসাইকেল

কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জেে মৌতলায় একটি ভাঙড়ি দোকানে অভিযান চালিয়ে পুরাতন বিভিন্ন মডেলের ৯টি চোরাই মোটরসাইকেল, ৭টি সেচ পাম্প সহ বিভিন্ন মালামালসহ একজন কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাস স্ট্যান্ডের পাশে একটি মেশিনারিজ পুরাতন মালামাল ক্রয়-বিক্রয়ের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানের গুদাম ঘর থেকে ৯টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল, ১১ টি তেলের ট্যাংকি, মোটরসাইকেলের পুরাতন ৩টি চেসিস, মোটরসাইকেল এর পুরাতন ৭টি ইঞ্জিন, ৪টি ক্যাসিন, ২ দুটি আংশিক ইঞ্জিন ও ৯ টি সেচ মোটর পাম্প উদ্ধার করা হয়। এ সময় পুলিশ দোকানের মালিক উপজেলার পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সমেত আলীর পুত্র শেখ আফসার আলী ( ৫২ ) কে আটক করা হয়েছে।

তিনি বলেন, পুরাতন ভাঙড়ি দোকানে চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ক্রয় ও বিক্রয় হয়ে থাকে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। দোকানের মালিকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com