বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ভোমরায় জোর পূর্বক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরায় জোর পূর্বক জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় ভুক্তভোগী শহরের কাটিয়া এলাকার মৃত এ্যাডঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মকছুদুর রহমান সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সদরের ভোমরা এলাকার মৃত সরফরাজ মোল্লার ছেলে রাজ ট্রেডিংয়ের মালিক মোঃ জাকির হোসেন(৬২) খুবই দুর্দান্ত প্রকৃতির, সে কাউকে পরোয়া করে না। সে গায়ের জোরে বিভিন্ন লোকের জায়গা জমি দখল করে থাকে। ভুক্তভোগী বলেন ১৯৯৬ সালে কোবলা মূলে খরিদ করা সাতক্ষীরা জেলার লক্ষীদাড়ী মৌজার খতিয়ান নং- ৪৯২, দাগনং-২৩৮৭ এ ছয় শতক জমি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিলেন। তবে ঘটনার সময় সে বাড়িতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত জাকির হোসেন। ভুক্তভোগীর জমি লোকজন নিয়ে দখল করে ভবন নির্মান করার জন্য পিলার স্থাপন করেছে। ঘটনাটি আমি জানতে পেরে ভুক্তভোগী জমিতে যাই এবং দেখতে পাই সে (জাকির হোসেন) পাঁচ তলা ভবনের জন্য বেজ ও কলাম ঢালাই করেছে। তাকে বাধা দিলে সে মারমুখি হয়ে আমাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। ভুক্তভোগী আরো জানান, আমি খবর নিয়ে জানতে পারি সাতক্ষীরা বারের আইনজীবীরা কর্মবিরতি পালন করছে। আমি আইনি ভাবে কোন সহযোগীতা আদালতে পাবোনা এ সুযোগকে কাজে লাগিয়ে সে আমার জমি দখল করে ভবন নির্মান করছে। এ বিষয়ে জাকির হোসেন তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জমি কিনেছি। এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা মফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর কাগজ ঠিক আছে আমরা জিডি করে আদালতে জানাবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com