বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

ভোমরা সীমান্ত থেকে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা জব্দ

নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা ফেলে পালিয়েছে চোরাচালানীরা। সোমবার গভীর রাতে সদর উপজেলার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় বিজিবির অভিযানে ডায়মন্ডের ৯০টি নাকফুল জব্দ করা হয়। মঙ্গলবার সাড়ে ১১টায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় একজন চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখানে একটি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটটি বিজিবি তল্লাশি চালিয়ে ৯০টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেন। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত ডায়মন্ডের অলংকার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়াসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com