রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

মধ্য রাতে অসহায় শীতার্তদের পাশে দেবহাটার ইউএনও আসাদুজ্জামান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান গভীর রাতে ঘুরে ঘুরে শীত বস্ত্র নিয়ে ছিন্নমূল ভাসমান অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শুক্রবার মধ্য রাতে ইছামতি নদীরপাড় এলাকায় অর্ধশতাধিক রাস্তার ধারে আশ্রিত এ সকল লোকদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ লোক অসহায়। পরে তিনি সেই অসহায় পরিবারের মাঝেও কম্বল তুলে দেন।

কম্বল বিতরণকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আসাদুজ্জামান জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল দিচ্ছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ, রাজণৈতিক ও সামাজিক সংগঠন, এতিমখানা, ক্লাব, বিভিন্ন বাজারের নাইটগার্ড সহ বিভিন্ন মাধ্যমে কম্বল বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com