শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

মানুষের দ্বারে এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালার ধানদিয়ায় অসুস্থ আওয়ামী লীগ নেতাদের খোঁজখবর নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বুধবার (১৩ মার্চ) সংসদ সদস্য ধানদিয়া ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে অসুস্থ আওয়ামী লীগ নেতা নবাত আলী দফাদার (১০২) ও ক্যান্সারে আক্রান্ত মো. সিরাজুল ইসলাম মোল্লার (৮৫) বাড়িতে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

পরে তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা মাস্টার মো.আব্দুল গফফার, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সোহেল উদ্দীন, আব্দুল গনি ধাবক ও ওয়ার্ড সভাপতি মোফাজ্জেল হোসেন সরদারের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এসময় এমপি সেঁজুতির সাথে প্রয়াত আওয়ামী লীগ নেতা ডা. সোহেল উদ্দীনের একমাত্র ছেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুজ্জামান সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.এমাদুল মোল্লা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান রেজা টুটুল, ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রউফ মল্লিক, ৪নং আনিসুর রহমান, ফুলবাড়ি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম গাজী, নুর ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com