শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

রেডিও নলতায় ৩ দিনব্যাপী সাংবাদিকতা বিয়ষক প্রশিক্ষণের সমাপনি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কমিউনিটি রেডিও নলতায় ৩ দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনি হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় রেডিও নলতা হল রুমে ব্যাসিক জার্নালিজম ট্রেনিং ফর কমিউনিটি ইয়ুথ লিডারর্স কর্মশালার সনদপত্র প্রদান করা হয়।
রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম হোসাইন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা, আবুল ফজল মাহমুদ বাপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নলতা প্রস্থেটিক সেন্টারের ইনচার্জ জসীমউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন রেডিও নলতার সহকারী স্টেশন ম্যানেজার মামুন হোসেন ও টেকনিক্যাল ইনচার্জ সাব্বির হোসাইন, সংবাদ বিভাগের প্রধান রাশিদা আক্তার ও সিনিয়র অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী, অনুষ্ঠান মেন্টর শেখ আল আজাদ, নিরাপত্তা কর্মী আমির আলী প্রমুখ।
৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করছেন রেডিও নলতার সম্প্রচারিত এলাকার যুব প্রতিনিধি ১২ জন যুব ও যুব নারী। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা বৃদ্ধিতে ও সাংবাদিকতা করতে পারবে। রেডিও নলতা তাদের কাজ করার সুযোগ প্রদান করবে। তারা নিজেদের দক্ষতা বৃদ্ধিতে কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com