শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

লাইসেন্স না থাকায় ডিজিটাল হরমোন ল্যাব ও স্বপ্ন ক্লিনিক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স না থাকায় সাতক্ষীরা শহরের ডিজিটাল হরমোন ল্যাব ও স্বপ্ন ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় শহরের ঢাকা বিরিয়ানী হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমোন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বপ্ন ক্লিনিক ও ডিজিটাল হরমোন সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বপ্ন ক্লিনিককে ৫ হাজার টাকা ও ডিজিটাল হরমোন সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com