শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

লায়লা পারভীন সেঁজুতি এমপিকে আলিপুর ইউনিয়ন আ.লীগ ও আশাশুনি ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি: সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আশাশুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হোসেনুজ্জামান।
মঙ্গলবার ১২ মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়স্থ সাংসদের কর্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুক্তারুজ্জামান স্বপন, যুবলীগ নেতা হাবিবুর রহমান, মিহির ও হাফিজুল প্রমুখ।

এসময় সেঁজুতি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে মর্যদার আসনে বসিয়েছেন এটি আমার জীবনের সেরা পাওয়া। আমার বাবা শহিদ স.ম আলাউদ্দীন সাধারণ মানুষের জন্য কাজ করতেন। আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাবো। বিশেষ করে নারীদের এগিয়ে নিতে কাজ করবো।

এদিকে সোমবার দুপুরে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার)সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com