বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারী উন্নন সংস্থা লিডার্স কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা’২০২৫ লিডার্স আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬-২৮এপ্রিল শনিবার-সোমবার আয়োজিত সমাবেশে সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল-এর শুভেচছা বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। নির্বাহী পরিচালক তার উদ্বোধনী বক্তব্যে বলেন, লিডার্স উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন যাবত কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যদিয়ে জনগন কতটুকু উপকৃত হচ্ছে বা আরও কি ধরনের কাজ করা প্রয়োজন আছে এবং জলবায়ু ঝঁকি মোকাবেলায় ভবিষ্যতে কোন ধরনের কর্মকৌশল গ্রহন করা প্রয়োজন রয়েছে তা খুঁজে বের করা এবং পদক্ষেপ গ্রহন করা আমাদের দায়িত্ব।” নির্বাহী পরিচালকের বক্তব্য শেষে কর্মসূচি ব্যবস্থাপক এ,বি,এম,জাকারিয়া চলমান প্রকল্পগুলোর বিগত বছরের কার্যক্রম, লক্ষ্য, অর্জন, সফলতা, প্রতিবন্ধকতা, উত্তণের উপায়, সিমাবদ্ধতা, প্রকল্প তৈরী, পরিবীক্ষন, মূল্যায়ণ, এবং পরবর্তী বছরের জন্য করনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন। শিক্ষণ বিনিময় সভার সমাপনী দিনে চলমান প্রকল্পগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ও অভিযোজন প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে পারে এ বিষয়ে কমিউনিটির জনগনকে কিভাবে সহায়তা করা হচ্ছে তার আলোকে একটি স্বচিত্র প্রাণবন্ত গ্যালারী-শো উপস্থাপনার আয়োজন কর হয়, ফলে সমাবেশে আগত সকল অতিথীবৃন্দ সংস্থার কার্যক্রম সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে। সংস্থার নির্বাহী পরিষদের সহ সভাপতি লিপিকা রায় বলেন, লিডার্স আমার প্রানের সংস্থা। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় এলাকার জনগনকে সাথে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নে লিডার্স দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে এবং আপনারাও এই যাত্রার অংশিদার। আপনাদের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা দিন দিন বৃদ্ধি পাক এটাই আমার প্রত্যাশা”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী ও সাধারন পরিষদের সম্মানিত পরিষদবর্গ জনাব-সুনির্মল চন্দ্র মন্ডল, বিধুশ্রবা মন্ডল, রনজিত কুমার বর্মন, তাহমিনা পারভীন, সুজাতা মিস্ত্রী, আব্দুলাহ আল বাকি প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, আব্দুর রউফ প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ, এবং সুন্দরবন প্রেস ক্লাব সভাপতিবেল্লাল হোসেন। অতিথিগন তাদের বক্তব্যের মধ্যদিয়ে জলবায়ু ঝুকি মোকাবেলায় সংস্থার কার্যক্রমের প্রসংশা করেন এবং লিডার্সকে ভবিষ্যতে একটি আর্ন্তজাতিক মানের সংস্থা হিসেবে স্বপ্ন দেখান। সমাপনী দিনে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে খেলা-ধুলা, মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতণর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com