শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

শহিদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা থানা ওসি হযরত আলী

দেবহাটা প্রতিনিধি: জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আফিস হাসানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী। রবিবার (১০ নভেম্বর) দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিবের আতœার মাফিরাত কামানায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে শহিদ আসিফের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ গাজী, পুলিশ সদস্য, শহিদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম ও ভাই রাকিব হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিয়ান রবি, রাকিব হোসেন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, শিমুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ।
এসময় দেবহাটা থানা অফিসার নবাগত ইনচার্জ জানান, বাংলাদেশ পুলিশ আসিফ সহ সকল শহীদদের পরিবারের পাশে থাকবে। যে কোন সমস্যার সম্মূখিন হলে আমাকে জানালে আমি সার্বিক সহযোগিতার চেষ্টা করব। তিনি আরো বলেন, আমি দেবহাটায় যোগদানের পর আন্দোলনে শহীদ শিক্ষার্থী আসিফের কবর জিয়ারত করার জন্য জেলা পুলিশ সুপার আমাকে নির্দেশনা দেন। আমরা আপনাদের সুখে, দুখে পাশে থাকব। আসিফ নেই, কিন্তু আমরা অসংখ্য আসিফ আপনাদের পাশে আছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com