বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সকালে ব্রেকিং দ্য সাইলেন্স-এর ‘স্পিক আপ’ প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরার এল্লারচর চিংড়ি চাষ প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা সদর উপজেলার পৌরসভাসহ আগরদাড়ি, বল্লী, আলিপুর ও ধুলিহর ইউনিয়নের শিশু সুরক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহ আব্দুল সাদী, পিএইচডি, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সায়েদুর রহমান মৃধা, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা; নাজমুন নাহার, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা এবং অধ্যাপক দিলারা বেগম, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ।

সভায় স্পিক আপ প্রকল্পের উদ্দেশ্য ও কার্যপরিধি এবং শিশু ও যুবদের মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব বিষয়ে উপস্থাপনা প্রদান করেন প্রকল্প কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। এছাড়া অনলাইন যৌন নির্যাতন ও শোষণ সম্পর্কিত ধারণা, প্রতিরোধ কৌশল এবং এ ক্ষেত্রে কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষায় সংশ্লিষ্টদের ভূমিকা বিষয়ে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ নূর জামান।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ শিশু ও যুবদের জন্য স্বাধীন মতামত প্রকাশ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- শিশু ও যুবদের মতামত প্রকাশে উৎসাহ প্রদান ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি; অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি; নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিশু ও যুবদের উদ্বুদ্ধ করা; শিশু ও যুবদের খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া; হয়রানি বা নির্যাতনের শিকার ব্যক্তিকে দোষারোপ না করে সহায়তা প্রদান; অভিযোগ গ্রহণে গোপনীয়তা নিশ্চিত করে তাৎক্ষণিক রেফারাল ব্যবস্থা জোরদার করা; ভুক্তভোগী ও তাদের পরিবারকে মানসিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ বজায় রাখা।

সভাটি সঞ্চালনা করেন মোঃ শরিফুল ইসলাম, ম্যানেজার প্রোগ্রাম, ব্রেকিং দ্য সাইলেন্স। সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, সমন্বয়কারী (মনিটরিং এণ্ড ইভলিউশন); সুভেন্দু বর, হিসাব রক্ষক; আফরোজা সুলতানা, কমিউনিটি অর্গানাইজার এবং মোঃ মনির হোসেন, কমিউনিটি অর্গানাইজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com