বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে রুখে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শেষ মুহূর্তে জুড বেলিংহামের গোলে বেলজিয়ামকে রুখে দিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করেও বেলজিয়ামকে জেতাতে পারেননি ইউরি তিলিমানস।

গতকাল মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ১১ মিনিটে গোল হজম করে পিছিয়ে ইংল্যান্ড। তবে সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংলিশদের। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান অভিষিক্ত ফুটবলার ইভান টনি।

এরপর ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ফের এগিয়ে দেন তিলিমানস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দারুণ কিছু আক্রমণ করে ইংল্যান্ড। বল নিয়ে গোলের কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি বেলিংহাম ও ফিল ফোডেন। তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল বেলজিয়ামের রক্ষণভাগ।

অবশেষে ইনজুরি সময়ে বেলজিয়াম শক্ত রক্ষণ ভেঙে গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহাম। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯০+৫) গোল করেন তিনি।

এর আগে গত শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ১-০ গোলে হারে ইংল্যান্ড। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ১৭ বছর বয়সী কিশোর এনড্রিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com