বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই

জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা-০৪ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল প্রতিদ্বন্দিতা হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।
সংসদীয় আসনে যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে সাধারন নির্বাচনের মধ্য দিয়ে। বিগত নির্বাচন গুলোতে বিএনপি ১ বার, জাতীয়পার্টি ২ বার, জামায়াত ইসলামী ২ বার এবং আওয়ামীলীগ ৫ বার বিজয়ী হয়। তবে ১৯৯১ সালে নির্বাচনের পরে এ আসনটিতে বিএনপি একবার ও বিজয়ী হতে পারে নি।
এবার নির্বাচনে অংশগ্রহনকারী ধানের শীষের প্রতীক নিয়ে ড. মোঃ মনিরুজ্জামান, জামায়াত ইসলামী প্রাথীয় দাড়িপাল্লা প্রতীক,গাজী নজরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. আব্দুর রশিদ, লাঙল প্রতীক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ্যা. মোস্তফা আল মামুন মনির হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহন না থাকায় মূল প্রতিদ্বন্দিতা হবে জামায়াত ও বিএনপির মধ্যে। সাংগঠনিকভাবে আসনটিতে জামায়াতের অবস্থান অনেকটা শক্তিশালী। বিশেষকরে জামায়াতের নারী কর্মীরা অত্যান্ত কর্মঠ। ঘরেঘরে যেয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। আসনটিতে জয়লাভের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী। অপরদিকে ধানেরশীষের প্রার্থী ড. মনিরুজ্জামান লন্ডন প্রবাসী। দীর্ঘদিন এলাকায় না থাকায় জনসংযোগ কম। দলীয় প্রার্থীদের নিয়ে উপজেলার ১২টি ইউনিয়ণ ব্যাপী চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যে নিজের ভাবমূর্তি অনেকটা পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছেন।
উপজেলার ১২টি ইউনিয়নে ভোটারদের সাথে কথা বলে জানাযায়, সংসদীয় আসনে জামায়াতের অবস্থান ভালো। নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহন না থাকায় জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের জয়লাভের সম্ভাবনা বেশি। কিন্তু আওয়ামীলীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে আসবে এমনটাই প্রত্যাশা অনেকের। তবে আওয়ামীলীগের ভোট বিএনপির অনুকূলে আসলে প্রেক্ষাপট বদলে যাবে এমনটাই প্রত্যাশা অনেকের।
উপজেলা নির্বাচন অফিসারের তথ্য অনুযায়ী আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার। তন্মেধ্যে হিন্দু ভোটার সংখ্যা ৫৮৫০০ এবং তৃতীয় লিঙ্গের ভোট সংখ্যা ০৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com